বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে বিএনপির মনোনয়ন প্রাপ্ত তুহিনের লিফলেট বিতরণ ও গণসংযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর পৌর সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌর সদরের বিভিন্ন মহল্লায় তিনি এ কর্মসূচি চালান। এসময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপির কর্মসূচি ও দেশীয় রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহামুদুর রহমান মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক আহ্বায়ক এম এ জাকারি, উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, পাশ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মন্তাজ আহমেদ, পৌর শ্রমিকদলের সভাপতি এনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন এবং সাবেক আহ্বায়ক সেলিম রেজা প্রমুখ।

এ সময় নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে। গণসংযোগের মাধ্যমে মানুষের মাঝে দলের বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর