বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছের চারা “বিনা মূল্যে” বিতরণ

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে ফলদ ও বনজ গাছের চারা”বিনা মূল্যে” বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ১৪ জুলাই সকালে আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় ও দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা মুল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোজাম্মেল হোসেন, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক, উপসহকারী কৃষি অফিসার সারমিন খাতুন।
এসময় কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাঁঠাল, খেজুর, বেল, গোলাপের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর