বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বিএনপির নামে কেউ অপরাধে জড়ালে ছাড় নয়: আযম খান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এ দলে চাঁদাবাজ, খুনি কিংবা দুর্নীতিপরায়ণদের কোনো স্থান নেই। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়, তাকে দলীয়ভাবে শাস্তির আওতায় আনা হচ্ছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার বালুচর মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি ছিল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত, যেখানে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ও কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

আযম খান বলেন, “বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। কিছু দল নির্বাচনী মাঠে নিজেদের দুর্বলতা ঢাকতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর কথা বলে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র করছে। অথচ বাস্তবতা হলো—মাঠ এখন লেভেল প্লেয়িং ফিল্ডে পরিপূর্ণ। যারা সত্যিকার গণতন্ত্রে বিশ্বাসী, তারা পিছনে না তাকিয়ে ভোটের মাঠে নেমে পড়ুক।”

তিনি আরো বলেন, “তারেক রহমান পাবনা-৩ আসনের মানুষের জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন। সেই বার্তা হলো—হাসান জাফির তুহিন। ছাত্রজীবনে অসংখ্য নেতৃত্যের অভিজ্ঞতা রয়েছে তার। আজ তাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি একজন জনসেবক হিসেবে।”

অনুষ্ঠানে হাসান জাফির তুহিন বলেন, “দলের সিদ্ধান্তে আমি ধানের শীষ নিয়ে মাঠে নেমেছি। এখানে আমার কোনো আত্মীয় নেই। আপনারাই আমার পরিবার। আগামী নির্বাচনে এক পতাকার নিচে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব।” তিনি কর্মীদের প্রতি অনুরোধ জানান, ব্যক্তিগত অভিমান ভুলে দলের জন্য একসঙ্গে কাজ করার।

দুপুর থেকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হয় বালুচর মাঠে। ব্যানার-ফেস্টুন আর ধানের শীষের স্লোগানে মুখর হয়ে ওঠে মাঠ ও শহর।

চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর