বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আটঘরিয়ায় রাতের আঁধারে প্রভাবশালীর বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

পুকুর কট দিয়ে প্রভাবশালী আমিরুল ইসলাম ওরফে শাহীন নামক এক ব্যক্তির বিরুদ্ধে রাতের অন্ধকারে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ চুরি করে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থল থেকে পুলিশ মাছ ভর্তি একটি গাড়ি আটক করলেও শাহিন পালিয়ে যায়।
অভিযোগে জানা যায় পাবনার আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়ারামপুর গ্রামের মৃত আহম্মদ আলী ছেলে আমিরুল ইসলাম ওরফে শাহীন এর নিকট থেকে একই এলাকার আলহাজ্ব মোহাম্মদ  মুরাদ হোসেন তিন বছর মেয়াদী প্রায় দশ লাখ টাকা পরিশোধ করে পুকুর কট নেয়।
বর্তমানে মাছ বড় হওয়ার পর রবিবার ৬ জুলাই শাহিন গং গোপনে মাছ ওই পুকুর ধরে বিক্রি করে দেয়।
মুরাদ মাছ চুরির বিষয়টি ওই দিন ভোরে জানতে পেয়ে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাছ সহ একটি গাড়ি আটক করে।
তার আগেই মাছ ভর্তি দুই থেকে তিন গাড়ি মাছ প্রায় ৩৫ থেকে ৪০ মণ মাছ শাহীন গং সরিয়ে ফেলে বা অন্যত্রে বিক্রি করে দেয়।  এতে কট মালিক মুরাদ হোসেনের প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ থেকে ছয় লাখ টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিনসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে থানার ওসি শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠালে এক গাড়ি মাছ সহ আটক করা হয় এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর