শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গুরুদাসপুর পৌরসভার ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার টাকার বাজেট পেশ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

গুরুদাসপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ২৭ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেছেন পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ। রবিবার দুপুর ১২টায় পৌর কার্যালয়ে ওই বাজেট সভায় ওই বাজেট পেশ করেন তিনি।
বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৬৭৪ টাকা এবং স্থিতি ধরা হয়েছে ৩২ লাখ ৮৫ হাজার ৩৫৩ টাকা। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৮৮৫ টাকা ও রাজস্ব ব্যয় ৯ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৬৭৪ টাকা ধরা হয়েছে এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ ৪ হাজার ২১১ টাকা।

সভায় পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আলী ও হিসাবরক্ষক মো. নূরুজ্জামান বিস্তারিত বাজেট উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, সাংবাদিক দিল মোহাম্মদ, ইসরাফিল শেখ প্রমূখ।

বক্তাদের প্রশ্নোত্তরে পৌর প্রশাসক বলেন- এবারের বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট, বহুতল মার্কেট নির্মান, সোলার, বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়মিতকরণ, জিয়া খাল প্রকল্প বাস্তবায়ন, প্রতিবন্ধীদের বিশেষ সহায়তা, চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে গুরুদাসপুর হবে আলোকিত মডেল পৌরসভা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর