শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চাটমোহরে ৪০০ পিচ অবৈধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

পাবনার চাটমোহরে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পয়ন্ত চাটমোহর উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে ৪ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ৪ শত পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন,পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমানক সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর