বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটোয়ারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

“ প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার ( ২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং দিবসটির মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ, আটোয়ারী থানার ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার(জুয়েল), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান প্রমুখ। বক্তাগণ পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর