শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

গুরুদাসপুরে লটারিতে দুঃস্থ নারী নির্বাচন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুরে লটারির মাধ্যমে দরিদ্র ও দুঃস্থ নারীদের ভিডাব্লিউবি-এর তালিকাভুক্তিকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে Vulnerable Women’s Benefit (VWB)-এর ওই কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামণি পারভীন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, ইউপি সদস্য, উপকারভোগী নারীরা ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নাজিরপুরে ১ হাজার ৪৪২ জন দুস্থ নারী অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে লটারিতে বিজয়ী হন ৪৩৫ জন। অনুরুপভাবে বিকেলে উপজেলার চাপিলা ইউনিয়নে ১ হাজার ১৫০ জন আবেদনকারী নারীর মধ্যে লটারির মাধ্যমে ৪৩২ জন বিজয়ী হন। চাপিলা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ইউপি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ৬ হাজার ২১৮ জন দুস্থ নারী ভিডাব্লিউবি কার্ডের আবেদন করে। তাদের মধ্যে ২ হাজার ৫৪২ জনকে যাচাইবাছাই শেষে কার্ড প্রদান করা হবে। কার্ড প্রতি ৩০ কেজি করে চাল দেয়া হবে ৩০ মাস পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর