বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুরে কৃষকদলের বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

গত ১৫ জুন থেকে উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায় ক্রমে এ বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। উপজেলা কৃষকদলের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কৃষকদল এ বৃক্ষরোপন কর্মসূচীর পালন করেন। বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক।
গয়হাটা ইউনিয়ন কৃষকদলের সভাপতি হাবিবুর রহমান বিদ্যূৎ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় বৃক্ষরোপন  অনুষ্ঠানে বক্তব্য আরো রাখেন, উপজেলা কৃষকদলের সভাপতি মো. হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক মো. হেলাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রিপন আহাম্মেদ শিশির, খন্দকার রাশেদ আলম রাশেদ, গয়হাটা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর