শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় সাংবাদিককে মারপিটের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিকের মারপিটের ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছাত্রলীগ কর্মী বায়োজিদকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বায়েজিদ ওই গ্রামের মহসিন আলীর ছেলে ও মামলার ২ নম্বর আসামি। সে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী।

মামলার সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের চক লক্ষীকোল গ্রামের দুগ্ধ ব্যবসায়ী রাজীব আহমেদ দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরির করে বাজারজাত করে আসছিলেন। এনিয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিক নকল দুধ তৈরির ভিডিওধারণ করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করে।

এতে ঐ দুধ ব্যবসায়ি খিপ্ত হয়ে গত ২০২৪ সালের ১৬ এপ্রিল পুঁইবিল গ্রামে সাংবাদিক মানিক হোসেনকে একা পেয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয় অসাধু দুধ ব্যবসায়ীদের ভাড়াটিয়া সন্ত্রাসীবাহিনী। মারধরের সময় মানিকের টাকা, মোটরসাইকেল ও মোবাইল কেড়ে নেয় সন্ত্রাসীরা এবং সেই মারধরের ভিডিও ধারণ করে বায়োজিদ।

এ ঘটনায় মানিকের বাবা বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সাংবাদিক মানিক দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার আসামিরা হলেন- উপজেলার চকলক্ষীকোল এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. রাজিব (২৭), পুঁইবিল এলাকার মহসিন আলীর ছেলে মো. বায়োজিদ (২৫), মৃত হামিদ প্রামাণিকের ছেলে মো. মাহাতাব (২৭), কৈডাঙ্গা নতুনপাড়ার মৃত আবু তালেবের ছেলে আবুল বাশার (৪০), মৃত সোহরাব হোসেনের ছেলে মো. বাবু (৩০)।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়োজিদকে গ্রেফতার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর