বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে শুরু করে যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে অভয়নগর থানা সামনে গিয়ে শেষ হয়।

এর আগে সমাবেশে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান ও প্রচার সম্পাদক হাবিবুর রহমান মোল্যার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল আসলাম ররি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডফোকেট শহিদুল ইসলাম, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজা, সুন্দলী ইউনিয়ন বিএনপি নেতা পরিমল বিশ্বাস, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নুর জালাল, পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ইমাদ উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক প্রফেসর হাবিবুর রহমান, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম টুলু, রেজাইল ইসলাম, নওয়াব আলী, মনিরুল ইসলাম ফারাজী, জিয়াউর রহমান মাহামুদ কবীর, এস এম মুজিবুর রহমান, নুরুজ্জামান প্রমুখ।

এদিকে ৩১ দফার সমাবেশে নির্বাচনী সমাবেশে রূপ লাভ করে। ফারাজী মতিয়ার রহমানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিতে তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ জোর দাবি তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর