শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ঘিওরে কাঁঠালপাড়া কে কেন্দ্র করে দেবরের হাতে ভাবি খু*ন  

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জের ঘিওরে একটি কাঁঠাল পাড়াকে  কেন্দ্র করে  ছুরিকাঘাতে ভাবিকে হত্যা করেছে দেবর। শুক্রবার(২০জুন)  সকাল ১০টয়  উপজেলার নালী ইউনিয়নের বেরি বাঁধ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫) স্বামী সালাম মিয়া (৩৮) অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরই রাকিব পালিয়ে যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়তে যান । এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনাস্থলেই সোভা বেগমের মৃত্যু হয়।নিহত সোভার দুই ছেলে  বড় ছেলে শামীম (১৭) ঢাকার একটি কারখানায় কাজ করেন। ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় উভাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন ঘটনা শুনেছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর