শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ছাত্রলীগ নেতা আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা মেহেদি হাসান মামুন (২৮) কে  আটক করেছে পুলিশ। বুধবার (১৮জুন) বিকালে পৌরশহরের ভাঙ্গুড়া বাজার এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে  তাকে আটক করা হয়েছে। মামুন ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লোকমান হোসেনের ছোট ছেলে।

জানা গেছে, গত ৫ ই আগস্ট  হাসিনা সরকারের পতনের পরে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ গা ঢাকা দিলেও ছাত্রলীগ নেতা মামুন এলাকাতেই ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় আওয়ামী লীগকে সংগঠিত করতে গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ড অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা মামুনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর