শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ঈশ্বরদীতে যাত্রী সেজে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকারী নারীসহ আটক-৪

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পাবনার ঈশ্বরদীতে যাত্রী সেজে ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাইয়ের অভিযোগে নারী সহ চারজনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

গতকাল (১৭ জুন) রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদা ঘোড়ামারা গ্রাম থেকে ছিনতাই হওয়া অটোরিকশার ঘটনায় ঈশ্বরদী থানায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তদের আটক করা হয়। ‎আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে সুমন সরদার (২৬), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে সুখি খাতুন (১৮), নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর এলাকার সাহু বিশ্বাসের মেয়ে তনিমা আক্তার তমা (২১) এবং একই এলাকার আব্দুর রশিদের মেয়ে আঁখি খাতুন (২০),। ‎ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুর নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, আটককৃত ছিনতাইকারীদের  বিরুদ্ধে ছিনতাই এর অভিযোগে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর