শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অভিযুক্তদের গ্রেপ্তার দাবি : ধ*র্ষণ মামলার পক্ষ নেয়ায় মহিলা মেম্বারকে মারপিট

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

নাটোরের গুরুদাসপুরে কিশোরীর ধর্ষণ মামলায় তদবির করায় নারী ইউপি সদস্য চামেলী বেগম (৪২) সহ তার পরিবারের লোকজনকে মারপিট ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশি নজরুল বিশ্বাস (৪৩) সহ তাদের সহযোগিদের বিরুদ্ধে।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের আদর্শ গ্রামের এ ঘটনায় বুধবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত নজরুলসহ তার সহযোগিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগিরা। নজরুল নাজিরপুর আদর্শগ্রামের মৃত মতিউর বিশ্বাসের ছেলে।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য চামেলী বেগম বলেন, আমি জনপ্রতিনিধি, আমার কাছে জনগণ আসবেই। ২০২৪ সালের ৫ অক্টোবর প্রতিবেশি শিল্পী খাতুনের কিশোরী কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করায় অভিযুক্ত নজরুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে নাটোর আদালতে মামলা হয়। সেই মামলা এখনো চলমান। বাদী পক্ষের হয়ে তদবির করার জের ধরে গত ১১ জুন নজরুল তার ছেলে, মেয়ে, বোনসহ আমার পরিবারের সবাইকে মারধর করে লুটপাট চালায়। এরপর মঙ্গলবার (১৭ জুন) আদালত থেকে ফেরার পথে নজরুলের লোকজন আমাদের ওপর ফের হামলা চালায়। মামলার আসামীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার চান তিনি।

চামেলীর মেয়ে সাবানা খাতুন বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। জানমাল রক্ষার জন্য আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

অভিযুক্ত নজরুল বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোন রিসিভ করেন না। তবে তার মেয়ে সাদিয়া খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাবার বিরুদ্ধে শিল্পীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করিয়েছেন চামেলী বেগম।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, ইউপি সদস্য চামেলীর ওপর হামলা হয়েছে। এ নিয়ে উভয়পক্ষ মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনী ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর