শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে ঢেউটিন ও ত্রাণ বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

ত্রাণসামগ্রী গ্রহণকারী পরিবারগুলো হলো, মো. মালেহা, মো. রবিউল করিম, মো. নুরুল ইসলাম, মো. আ. সামাদ, মো. আ. সোবাহান, মোছা. সাবিনা ইয়াসমিন ও মোছা. লাইলী খাতুন।

প্রত্যেক পরিবারকে নগদ ৩ হাজার টাকা, ২ বান্ডিল করে ঢেউটিন (মোট ১৪ বান্ডিল), ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও প্রয়োজনীয় মসলা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস হাসান, খানমরিচ ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন খান এবং ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুক।

ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্য মো. নুরুল ইসলাম বলেন, আমি ও আমার ভাইয়েরা এই অগ্নিকাণ্ডে সব হারিয়েছি। এই দুঃসময়ে সরকার পাশে দাঁড়িয়েছে, ইউএনও ম্যাডাম আমাদের নগদ টাকা ও ঢেউটিন দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর