বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্টে দক্ষতা বাড়াতে আশা’র উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দিনাজপুরের( বীরগঞ্জ) জেলার আশা’র সদস্যদের বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন (মঙ্গলবার ) বীরগঞ্জ পৌর শহরের বেইস মিতালী মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দিনাজপুর (বীরগঞ্জ) জেলার আশা’র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার সবুজ রেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম।
পরে প্রশিক্ষণে বায়োগ্যাস বিষয়ক সেশন পরিচালনা করেন আশা’র টেকনিক্যাল অফিসার মো. শাহিন শেখ এবং ভার্মিকম্পোস্ট বিষয়ক সেশন পরিচালনা করেন সিনিয়র ট্রেইনার সাজুদুল ইসলাম সাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন আশা’র দিনাজপুরের (বীরগঞ্জ) জেলার এসই মোস্তাফিজুর রহমান, বীরগঞ্জ -১  ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস প্রমুখ।
প্রশিক্ষণে দিনাজপুর (বীরগঞ্জ)  জেলার আশা’র ২৬টি ব্রাঞ্চের বায়োগ্যাস ও ভার্মিকম্পোস্ট প্রকল্পের ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় উদ্যোক্তারা জৈব সার ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে তাদের দক্ষতা বৃদ্ধির বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর