বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে 

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

২০২৪ সালে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাতালিকায় চান্স পেয়েছে।
চান্স পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪ জন সরকারি মেডিকেল কলেজে, ৩ জন চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৪ জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২ জন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১ জন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, ১ জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে—প্রমংউ মার্মা (জামালপুর মেডিকেল কলেজ), মীন বিকাশ ত্রিপুরা, উত্তম ত্রিপুরা ও সুষময় তঞ্চংগ্যা (রাঙ্গামাটি মেডিকেল কলেজ) ।
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে___ কুষাই ম্রো, উথোয়াইঞ চাক ও  মাংরুম ম্রো (চুয়েট)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চান্স পেয়েছে—তৌওসিফ বিন নাসের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ৭ জন হলো জেবেদায় বম, রুবাইয়া সুলতানা, ক্যাজসিং মার্মা, অমরকান্তি চাকমা, অমরজ্যোতি চাকমা, মতন ত্রিপুরা, আরিফ হোসেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আবুল হোসেন সূর্য্য, দেনওয়াই ম্রো, বাদশা ফয়সাল, মেনক ম্রো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মংএচিং মার্মা, অরবিল চাকমা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দীপন ম্রো, মাংপং ম্রো।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে দেববর চাকমা।
এছাড়া আরও ৩ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে। থংইং খুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মো. সাহাব উদ্দিন ও ভূবন চাকমা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অপেক্ষমান তালিকায় রয়েছে।
মেডিকেল কলেজে চান্স পাওয়া প্রমংউ মার্মা নিজের অনুভূতি জানিয়ে বলে, “কোয়ান্টামে ভর্তি হওয়ার পর থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি। কোয়ান্টামের কারণেই সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছি।”
এবারের ২৫ জনসহ এই স্কুল থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পেয়েছে।
এখান থেকে তারা স্বপ্ন দেখছে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ বিনির্মাণের। পাহাড়ের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর আলোকবর্তিকা হিসেবে কাজ করছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর