বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

দিনাজপুরে কোচ কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, একাধিক পরিবহনকে জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দিনাজপুরের দশমাইল বাসস্ট্যান্ড ও কোচ কাউন্টার গুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) দশমাইলে বিভিন্ন কোচ কাউন্টারে রাত ৮টা ৩০ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর দিনাজপুর ক্যাম্পের ক্যাপ্টেন তানজিদ এবং অভিযানে সহায়তা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জাতি বরাল (এনডিসি)।
অভিযান চলাকালে দেখা যায়, নির্ধারিত ভাড়া ৯৫০ টাকা হলেও বিভিন্ন পরিবহন কাউন্টারে যাত্রীদের কাছ থেকে ১,৩০০ থেকে ১,৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত শ্যামলী পরিবহনকে ৪০ হাজার টাকা, সেলফি পরিবহনকে ২০ হাজার টাকা, আহাদ পরিবহনকে ১০ হাজার টাকা এবং ‘হানিফ’ লোগো ব্যবহারকারী এক বাস মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন।সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় যাত্রীদের মতে, ঈদসহ বিভিন্ন মৌসুমে অতিরিক্ত ভাড়া নেওয়া যেন নিয়মে পরিণত হয়েছে। প্রশাসন ও সেনাবাহিনীর এই উদ্যোগ যাত্রীদের মাঝে স্বস্তি ফেরাতে সহায়ক হবে বলে তারা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর