শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ফরিদপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিল 

মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

পাবনা জেলার ফরিদপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ফরিদপুর বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান পৌর মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০ জুন পাবনা জেলা আহবায়ক কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের  স্বাক্ষরিত একটি নবগঠিত আহবায়ক কমিটিতে অধ্যক্ষ আব্দুদ দাইয়ান মঞ্জুকে আহবায়ক ও জিয়াউর রহমান জিয়াকে (চেয়ারম্যান) সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
এই উপলক্ষে ফরিদপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং মুক্ত মঞ্চ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে ফরিদপুর বনোওয়ারীনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্য নতুন কমিটির নেতৃত্বে ফরিদপুর উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান সহ বিভাগীয় সমন্বয়ক কমিটির প্রধান ও পাবনা জেলা কমিটিকে অভিনন্দন ও ধন্যবাদ  জানান। নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ এবং নতুন নেতৃত্বের প্রতি ব্যাপক আশাবাদ।
উল্লেখ্য, বিএনপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে নতুন কমিটি গঠন কার্যক্রম চলছে এবং তারই অংশ হিসেবে ফরিদপুর উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর