বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে চাপড়া বিলে ডুবে কিশোরের মৃ*ত্যু

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে জাহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার পিকনিক স্পর্ট বাসুলিয়ায় (চাপড়া বিল) এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করতো। তারা ৭জন বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে এসেছিল।
জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ ৭জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় বেড়াতে আসে। পরে দুপুর দেড়টার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়। এসময় তার সঙ্গে থাকা অপর বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
জাহিদুলের সঙ্গে আসা তার বন্ধু ইমন বলেন, ‘আমরা ৭জন বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে আসি। পরে ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া করে বিলের মাঝখানে গিয়েছিলাম। গোসল শেষে ফেরার পথে জাহিদুল আবার পানিতে লাফ দিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জাহিদুলের পরিবার অসচ্ছল। তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলতো।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ বলেন, ‘নিহতের লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর