বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রাণীনগরে শ*ত্রুতার শিকার ১৫ লাখ টাকার ছোট মাছ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

নওগাঁর রাণীনগরে পূর্ব শক্রতার জেরে চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের দেয়া বিষে পুকুরের প্রায় ১৫ লাখ টাকার ছোট মাছ মরে গেছে। সোববার রাতে উপজেলার আমগ্রাম এলাকায় কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের পুকুরে এ ঘটনাটি ঘটে।
যুবদল নেতা আনোয়ার হোসেন জানান, তিন মাস আগে নিজ এলাকার রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে আমগ্রাম এলাকায় প্রায় তিন বিঘার একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলাম। পুকুরে ট্যাংরা, সিং, রুই, মিরকা সহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ ছিল। মাছগুলো বর্তমানে একটু বড় হয়েছে। সোমবার সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে আসি। মঙ্গলবার সকালে পুকুরে গিয়ে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে।

তার অভিযোগ- সোমবার একজনের সঙ্গে তার মারপিটের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরেই ওই ব্যক্তি হয়তো তার চাষকৃত পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় মঙ্গলবার তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 রাণীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর