বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলার ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলার উদ্যোগে উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার  এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ ন ম আবদুল্লাহ মোমতাজ এর সঞ্চালনায় সকাল ০৯ ঘটিকায় পাকুন্দিয়া মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
‎কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক নাজমুল ইসলাম, বিশেষ অতিথি সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ তৈয়বুজ্জামান, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) সংসদীয় আসনে সম্ভাব্য এমপি প্রার্থী এবং কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ আজিজুল হক কাজল, কটিয়াদি ফেকামারা ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম বিপ্লব, সাবেক উপজেলা আমীর ডাঃ সোহরাব উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন, পৌর সভাপতি মাওলানা মোঃ নাজমুল হক, পৌর সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, ঢাকা জজ কোর্টের আইনজীবী মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা মোঃ রুহুল আমিন, মাওলানা মোঃ উমর ফারুক, লন্ডন প্রবাসি হাফেজ এরশাদ উদ্দিন এবং ওয়ালিউল্লাহ সিদ্দিক রাসেল।
‎এছাড়া জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন, সেক্রেটারী ফকির মাহবুবুল আলম এবং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আকরাম হোসেন, মোঃ আবু হানিফ প্রমুখ আলোচনা করেন।
‎এসময় উপজেলার সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, সুখিয়া ইউনিয়নের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ভয়েস অব পাকুন্দিয়া ক্রিয়েটিভ এডমিন, হোসাইন মোহাম্মদ ফরহাদ, জাহাঙ্গীর আলম, সহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভার দায়িত্বশীলবৃন্দ এবং এলাকার গণ্যমান্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর