বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

দৌলতপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনটি নদীর গর্ভে বিলীন

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি যমুনা নদীর ভাঙনে নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
রোববার (৮ জুন) স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি মানিকগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দুপুরের দিকে ভারাঙ্গা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  তিনতলা ভবনটি নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
দৌলতপুর উপজেলার বাচামাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য ওয়াজেদ আলী সরকার জানান গত কয়েকদিন ধরে যমুনা নদীর ভাঙনের মুখে পড়ে ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। প্রথম দিকে স্কুলের একটি অংশ নদীগর্ভে ডেবে যায়। পরে শনিবার দুপুরের দিকে ভবনের বাকি অংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভবনের ভিতর থাকা চেয়ার টেবিলসহ কিছু আসবাবপত্র বাইরে বের করা গেলেও অন্য কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।
দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, খবর পাওয়ার পর  তাৎণিকভাবে বিদ্যালয় ভবন পরিদর্শন করতে স্থানীয় প্রকৌশলীকে পাঠানো হয়। কিন্তু শনিবার দিন জানতে পারি ভবনটি সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর