শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

“চাঁদাবাজি অভিযোগ” সেনাবাহিনীর অভিযানে আটক ভাঙ্গুড়ার সাংবাদিক শফিক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় চাঁদাবাজির অভিযোগে মো. শফিকুল ইসলাম (শফিক) নামে এক সাংবাদিককে আটক করে থানায় দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে ভাঙ্গুড়া পৌর সদরের কুমড়াডাঙ্গা এলাকা থেকে  তাকে আটক করা হয়।  শফিক দৈনিক আমার সংবাদ পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি এবং এশিয়ান টিভি-এর ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও কুমড়াডাঙ্গা গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। হিসেবে কাজ করতেন। এর আগে ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা খোকন আলী একটি চাঁদাবাজির অভিযোগ সেনা ক্যাম্প ও থানায় জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খোকন আলী ভিজিএফ-এর চাল জনসাধারণের কাছ থেকে ক্রয় করে আনছিলেন। এ সময় শফিকুল ইসলাম ও তার সহযোগী সুজন আহমেদ তাকে আটক করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে খোকন বাধ্য হয়ে ১৬ হাজার টাকা পরিশোধ করেন। পরে তিনি বিষয়টি ভাঙ্গুড়া সেনাবাহিনী ক্যাম্পে লিখিতভাবে জানালে সেনাবাহিনী তৎপর হয়ে অভিযানে নামে। অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা শফিকুল ইসলামকে আটক করে তাকে ভাঙ্গুড়া থানায় সোপর্দ করে। অপর অভিযুক্ত সুজন আহমেদ দৈনিক প্রভাতী পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি ও হারো পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, শফিকুল দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেলের ঘনিষ্ঠ হিসেবে তিনি এক সময় পরিচিত ছিলেন। বর্তমানে তিনি বিএনপির ছত্রছায়ায় থেকে চাঁদাবাজি করছেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, “চাঁদাবাজির অভিযোগে শফিকুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

এদিকে এলাকাবাসী শফিকুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে। তাঁরা সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর