বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কোয়ান্টাম

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে ২০তম জিমন্যাস্টিকস ওপেন চ্যাম্পিয়নশিপে দলগত ও একক উভয় বিভাগে স্বর্ণপদক জয় নিলেন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়ার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টরা। আন্তর্জাতিক জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় বাংলাদেশের এটাই প্রথম দলগত স্বর্ণপদক অর্জন।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় বিভিন্ন দেশের মোট ১৫টি টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথমদিন ৩টি, দ্বিতীয় দিন ৪টি এবং শেষদিন ৬টি পদক জয় করে। মোট ১৩টি পদকের ১০টি অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় জুনিয়র দলগত বিভাগে প্রেনথৈ ম্রো, উটিংওয়াং মার্মা ও মেনটন টনি ম্রো ‘দলীয়ভাবে স্বর্ণপদক জয় করেন।পোমেল হর্স ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক অর্জন করেন মেনটন টনি মো।
এ প্রতিযোগিতায় সিনিয়র এবং জুনিয়র গ্রুপের ৭ জনকে নিয়ে গঠিত হয় বাংলাদেশ জাতীয় জিমন্যাস্টিকস দল। তাদের মধ্যে ৫ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী। ২৮ মে থেকে ২ জুন ২০২৫ এ আসরে তিনটি স্বর্ণপদকই অর্জন করে তারা।
অধ্যক্ষ সালেহ আহমেদ আরও বলেন,প্রতিযোগিতার শেষদিন ভল্টিং টেবিল ইভেন্টে উটিংওয়াং মার্মা অর্জন করেন আরেকটি স্বর্ণপদক। জিমন্যাস্ট প্রেনথৈ ম্রো তিন দিনে জয় করে মোট ৫টি পদক, একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ। জুনিয়র ইনডিভিজ্যুয়াল অল- অ্যারাউন্ড বিভাগে সে অর্জন করে একটি ব্রোঞ্জ পদক। এ বিভাগে বাংলাদেশের প্রথম পদক এটি। এছাড়াও রৌপ্যপদক অর্জন করেন, বাংলাদেশ সিনিয়র জিমন্যাস্টিকস দল। ৪ জনের এ টিমে ২ জনই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী রাজীব চাকমা ও উহাই মং মার্মা।লা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর