বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রাণীনগরে ঈদ উপহার পেল অসহায় দু:স্থ পরিবার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে ঈদ উপহার হিসেবে অসহায় দু:স্থ ১৪ হাজার ৮৫৬টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিতরণ কার্যক্রম বুধবার দিন শেষ হয়।

বুধবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চালগুলো উপজেলার ৮টি ইউনিয়নের ১৪ হাজার ৮৫৬টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে। ইউএনও স্যারের নির্দেশনা মোতাবেক চালগুলো সঠিকভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসারের উপস্থিতিতে চালগুলো বিতরণ করা হয়। ঈদের আগে অসহায়, গরীব ও দু:স্থ মানুষরা সরকারের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে অনেক উপকৃত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর