বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে পায়রা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক কারসাজি

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে সাত্তার গাজী নামেন এক ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পায়রা ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণে এ অনিয়মের ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাত্তার গাজী উপজেলার পায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য।

জানা যায়, সোমবার সকাল থেকে মোট পাঁচটি ওয়ার্ডের মোট ৫০০ লোকের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়। তবে সাত্তার গাজী চাল বিতরণ শুরু করলে অনিয়ম শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিজিএফ কার্ডধারী প্রত্যেক ব্যক্তিকে ৫ থেকে ৭ কেজি চাল দেওয়া হচ্ছে। যদিও প্রত্যেক ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে।

কার্ডধারী একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সাত্তার গাজী তার নিজস্ব লোকদের বাড়তি সুবিধা দিতে এই অনিয়মের আশ্রয় নিয়েছে। এমনকি বৃদ্ধ নারী পুরুষদের সকাল থেকে দুপুর পর্যন্ত বসিয়ে রেখে মাত্র ৫ কেজি চাল দিয়ে অনেককে বিদায় করা হয়েছে।  ভিজিএফের কার্ড না পেয়ে চাল নিতে এসেও ফিরে গেছেন অনেকে।

এদিকে চাল বিতরণের সময় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের থাকার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতে এমন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সাত্তার গাজী বলেন, কার্ডের তুলনায় লোক অনেক বেশি যে কারণে কার্ডধারীদের কিছুটা কম দিয়ে অন্যদেরকে চাল দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পায়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন হালদার চাল বিতরণে অনিয়মের সত্যতা শিকার করে বলেন, চাল কম দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যারা চাল পায়নি তাদেরকে ইউপি সদস্য সাত্তার গাজী চাল কিনে দিয়েছে।

এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘এমন অভিযোগ পায়নি, পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ইউনিয়ন পরিষদের অনিয়মের দায় উপজেলা প্রশাসন নিবেনা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর