বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটোয়ারীতে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ের আটোয়ারীতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার( ০২ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার (জুয়েল), বিজিবি প্রতিনিধি সুবেদার মোঃ ইয়াহিয়া, নায়েক সুবেদার মোঃ নুরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ হারুন উর রশিদ, ইউপি চেয়ারম্যন মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম (কচি) ও আলহাজ¦ দেলোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মির্জা নুরুল ইসলাম (হেলাল), উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন, উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মোঃ আইনুল হক, মোয়াজ্জিন মাওঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, ফকিরগঞ্জ সরকারি হাটের ইজারাদার মোঃ আব্দুস সালাম প্রমুখ। সভায় ঈদ-উল আযহাকে কেন্দ্র করে মাদক, বেপরোয়া মটরসাইকেল চালানো, পিকআপ গাড়ীতে ব্যান্ড পার্টি নিয়ে লাফালাফি, পটকা ফুটানো বা আঁতশবাজি প্রতিরোধে করণীয় বিষয়ে ব্যাপক আলোচনাসহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আলোচনায় কুরবানী পরবর্তী পরিস্কার পরিচ্ছন্নতা, চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ,শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন করতে সবার সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ইউএনও মোঃ আরিফুজ্জামান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর