বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর আহত

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

যশোরের অভয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন গুরুতর যখম। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকালে রাজঘাট গাজীপুর নতুন বাজার নামক স্থানে। আহতরা হলেন গাজিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলী আকবর শেখ (৩৫) ও একই এলাকার সেকেন্দার আলী সরদার এর ছেলে লিটন সরদার (৩৪) হামলাকারী মুস্তাক আহমেদ (৪০) ওই গ্রামের মৃত গফর গাজীর ছেলে।

জিয়াউর রহমান বলেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মুস্তাক আহমেদ, মমিন গাজী, লিটন গাজী, নাজমুল হুুদা রাাজু, ফসলিয়া গাজী, ফিরোজ গাজী সহ অজ্ঞাত  ৪-৫ জন মিলে আমার ছোট ভাই আলী আকবর শেখ ও ফুফাতো ভাই লিটন কে হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে। তাদের দুই জনকে মৃত ভেবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। চলে যাওয়ার সময় হামলাকারীরা আমার ভাই আলী আকবর শেখ এর নিকট গাছ কেনার নগদ ২লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত ডাক্তার শোভন বিশ্বাস জানান, বিকালে গুরুতর জখম দুইজন রোগীকে হাসপাতালে নিয়ে আসে। রোগীর চিকিৎসা চলাকালীন  সময় শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম ঘটনার সত্যতা শিকার করে বলেন এঘটনায় আহতদের পক্ষ থেকে এখোন কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর