বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বাসাইলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার কাশিল বটতলা এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের নের্তৃত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে একটি শোক র‌্যালী বের হয়ে বাসাইল-টাঙ্গাইল সড়কের গুরুত্ব সড়ক পদক্ষিণ করে। এরআগে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা মানিক মোহাম্মদ তোহা প্রমুখ। অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের সহস্রধিক নেতাকর্মী অংশ নেন। কাশিল ছাড়াও করাতিপাড়া, বাদিয়াজানসহ উপজেলার বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর