বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

বান্দরবানে পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্ট ও জরিমানা

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বান্দরবান জেলার সদর উপজেলার থোয়াইংগ্যাপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বৃহস্পতিবার  ২৯/০৫/২০২৫  ইং, মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি ও  প্রসিকিউশন প্রদান করেন মোঃ রেজাউল করিম, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।
উক্ত  মোবাইল কোর্টে মোঃ  নাজিম উদ্দিনকে পাহাড় কর্তনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়।
এছাড়া অন্যান্য কর্তনের স্থানের জন্য মামলা করার সিদ্ধান্ত হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ  থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর