শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নাটোরে চার হাত-পা ও দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম!

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর):
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

তারা পরস্পর বোন। দেখে মনে হচ্ছে মায়ের গর্ভে তারা সবসময়ই একে অপরকে জড়িয়ে ধরে বড় হয়েছে। শুক্রবার বেলা ৩টায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে তাদের জন্ম হয়। কিন্তু তারা কেউই জীবিত হয়ে জন্ম নেয়নি। পরস্পর আঁকড়ে ধরা জমজ ওই শিশুর মাথা থেকে বুক ও পেট অবধি জোড়া লাগানো ছিলো। চার পা আলাদা থাকলেও দুই জনের ৪ হাত পরস্পর জড়িয়ে ধরার মতো ছিলো।
জানা যায়, পাশ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের সুমন আলীর স্ত্রী জরুফা খাতুন (২৪) বৃহস্পতিবার বিকেলে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি হন। সেখানে আলট্রাসনোগ্রাফি করা হলে চিকিৎসক নিশ্চিত হয় গর্ভে জমজ শিশু রয়েছে। শুক্রবার প্রসব বেদনা উঠলে নরমাল ডেলিভারিতে এই ব্যতিক্রম জমজ শিশুর জন্ম হয়।
জমজ শিশুর মা জরুফা জানান, গর্ভকালীণ ৭ মাস ২৮ দিন পর তার এই জমজ সন্তানের জন্ম হয়। তার ধারণা প্রসবের কিছুক্ষণ আগেই গর্ভেতেই জোড়া লাগানো দুই সন্তানের মৃত্যু হয়েছে। এই জমজ তাদের দ্বিতীয় সন্তান ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর