বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গোপালপুরে জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন শুক্রবার (৩০মে) সকাল সাতটায় পৌর শহরের জামায়াতের অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
 উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মোঃ আহসান হাবিব মাসুদ। উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ইদ্রিস হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও টাংগাইল-২  (গোপালপুর-ভুঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য  অধ্যাপক ডঃ মুহাম্মদ আতাউর রহমান।
এ সময় উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মান্নান, আলমনগর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বাদশা, নগদা শিমলা ইউনিয়নের আমির মোঃ জুলহাস উদ্দিন, মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ আবু তারেক উপজেলা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর