শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভিজিএফ-এর চাল আত্মসাতের পরিকল্পনা ; চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্যকে শোকজ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ছবি: অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ ও ভিজিএফ চাউল আত্মসাৎ চেষ্টার খসড়া তালিকা।
ছবি: অষ্টমনিষা ইউনিয়ন পরিষদ ও ভিজিএফ চাউল আত্মসাৎ চেষ্টার খসড়া তালিকা।

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ’ কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। সে অনুযায়ী, ৮০টি কার্ডের মাধ্যমে দুস্থদের এই চাল আত্মসাৎ করার পরিকল্পনা করা হয়।

মঙ্গলবার (২৭ মে) উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুলসহ পরিষদের ৯ জন ইউপি সদস্যকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ১ হাজার ২৭০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। কিন্তু বিতরণের আগেই সরকারি এই চাল আত্মসাতের জন্য একটি তালিকা প্রস্তুত করা হয় । তালিকায় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর না থাকলেও পরিষদের ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষর রয়েছে। তালিকাটিতে থানা পুলিশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সাংবাদিকসহ বিভিন্ন অফিস ও ব্যক্তির নামে চাল বরাদ্দ দেখানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, এখনো চাল বরাদ্দই পাইনি। তালিকাও চূড়ান্ত হয়নি। তাই চাল আত্মসাৎ চেষ্টার কোন প্রশ্নই আসে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা. নাজমুন নাহার বলেন, এই ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর