শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

প্রেমে ব্যর্থ হয়ে ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা, প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় প্রেমে ব্যর্থ হয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ছাত্রী ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো ও পৌর সদরের কালীবাড়ি স্বর্ণকার পাড়া এলাকার ফরহাদের আলীর মেয়ে।

এ বিষয়ে ছাত্রীর বাবা মো.ফরহাদ আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় আত্মহত্যা প্রবন চোনা আইনে (৩০৬/৩৪ ধারায়) প্রেমিক ও তার বোন নামে অভিযাগ তুলে মামলা দায়ের করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৬ মে) রাত ৯টার দিকে মেয়েটি নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি আরাফাত নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে প্রেমিকের বোন প্রেমের বাধা হয়ে দাঁড়ায় এবং বিচ্ছেদের ঘটনা ঘটে। এ সময় প্রেমিক ও তার বোন ছাত্রীকে কটুক্ত করায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের রিপোর্ট এবং বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর