বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রাণীনগরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ সেনাবাহিনীর দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অধিনায়ক ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ১১ পদাতিক ডিভিশন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের আয়োজনে রবিবার উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা ক্যাম্পে ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় দেড় হাজার বিভিন্ন রোগী চিকিৎসা গ্রহণ করে।

২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে: কর্ণেল মো. রকিব উদ্দিন মজুমদার এমসিপিএস, ডিএফএম, এএমসি জানান, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, চক্ষু, গাইনি, শিশু ও চর্ম রোগের চিকিৎসা প্রদানসহ প্রায় ৩০ প্রকারের ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। এছাড়া জটিল রোগীদের অন্যান্য চিকিৎসাসহ অপারেশনের ব্যবস্থাও রয়েছে। বগুড়া অঞ্চলের তত্ত্বাবধানে এবং ১১ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।

উক্ত ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর