বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

রাণীনগরে ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ভূমি মেলা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস এ র‌্যালি ও  সভার আয়োজন করে।

এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে। আগামী ২৭ মে শেষ হবে মেলা। এই মেলা উপলক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা স্টল বসানো হয়েছে। উপজেলার সেবাপ্রত্যাশী ব্যক্তিরা স্টলগুলো থেকে ভূমি সক্রান্ত যে কোন সেবা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর