বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

সাতক্ষীরায় সাবেক এমপি লায়লা পারভিন সেঁজুতিকে আটকের পর কারাগারে প্রেরণ

সাতক্ষীরা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বেলা ১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার ২০ মে দিবাগত রাত ৩ টার দিকে তাকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম স.ম আলাউদ্দিনের মেয়ে ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদের স্ত্রী।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক জানান, জেলা আওয়ামী লীগের নেত্রী লায়লা পারভিন সেঁজুতি চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সৃষ্টি, সদর উপজেলার আলীপুরের আলাউল ইসলামের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ভোর তিনটার দিকে তাকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ের বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে ১ টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এবিষয়ে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. জিএম লুৎফর রহমান জানান, সংশ্লিষ্ট মামলার নথি জজ কোর্টে থাকায় আজ সেজুতির জামিন শুনানী করা যায়নি।
প্রসঙ্গত: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সাতক্ষীরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লায়লা পারভীন সেঁজুতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর