শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বেড়ায় র‍্যাবের অভিযানে ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১

শরিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট এলাকায় র‍্যাব  একটি বিশেষ অভিযানে ৭৪ কেজি ওজনের একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
র‍্যাব সূত্রে জানা যায়, সিআইডির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ মে বিকাল র‍্যাপি একশন ব্যাটেলিয়ান র‍্যাবের একটি দল কাজিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে হামিউল ইসলাম দারুল উলুম মাদ্রাসার পাশের একটি বাড়িতে অনুসন্ধান চালিয়ে ৭৪ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ থেকে ৫কোটি টাকা।
স্থানীয়দের ধারণা, মূর্তিটি বহু প্রাচীন এবং এর ঐতিহাসিক মূল্য অপরিসীম।
অভিযানের সময় ওই বাড়ির মালিককে আটক করে র‍্যাব। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি চোরাচালানের উদ্দেশ্যে সেখানে গোপনে রাখা হয়েছিল।
এঘটনার খবর মূহুর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূর্তিটি এক নজর দেখতে অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন
আইন অনুযায়ী বাংলাদেশের প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী, যেকোনো প্রাচীন প্রত্নসম্পদ ব্যক্তিগত মালিকানায় রাখা, কেনাবেচা বা পাচার দণ্ডনীয় অপরাধ। ফলে উদ্ধারকৃত মূর্তিটি রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানাযায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর