বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

মেলান্দহে ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

১৯ মে ২০২৫ পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত জামালপুর জেলার  মেলান্দহ উপজেলার পৃথক স্থানে দুটি অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন।
এর মধ্যে একটি ইটভাটার সমস্ত স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং অন্যটির চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়াসহ দুই লাখ টাকা জরিমান করা হয়েছে। ১৯ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে।

জানা যায়, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম।

সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী অভিযানের সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি এ প্রতিবেদককে জানান, মেলান্দহ উপজেলার ফুলছেন্না এলাকায় মো. উজ্জলের মালিকানাধীন মুন্না ব্রিকস এবং মাহমুদপুর এলাকায় মারফত আলীর মালিকানাধীন বিসমিল্লাহ ব্রিকসে অভিযান চালানো হয়।
 তারা পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন না মেনে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিলেন।তিনি জানান, মুন্না ব্রিকসের চিমনিসহ অন্যান্য স্থাপনা ভেঙে এবং পানি ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়। অপরদিকে বিসমিল্লাহ ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় বিসমিল্লাহ ব্রিকসের মালিক মারফত আলীকে দুই লাখ জরিমানা করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে ইটভাটা দুটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কে এম ছামিউল আলম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর