বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গোপালপুরে কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ৩ গরু ছাই 

মো. নূর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে মশার কয়েল থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে দরিদ্র কৃষকের গোয়ালঘরসহ ৩টি গরু পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১৯মে) দিবাগত রাতে আলমনগর মধ্যপাড়ার আঃ আজিজের ছেলে আঃ গফুরের (৫১) গোয়ালে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে গোয়ালের আগুন অন্য ঘরে লেগে আসবাবপত্র পুড়ে যায়। এতে ঘরসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, দিনমজুর ওই কৃষকের শেষ সম্বল বলতে গরু তিনটিই ছিল। দেনার দায়ে জর্জরিত সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। এবার কোরবানীর ঈদে গরু বিক্রি করে দেনা পরিশোধ করে সংসারে কিছুটা স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তার। অগ্নিকাণ্ড গরুর সাথে তার স্বপ্ন পুড়িয়ে ছাই করে দিল। এখন সে নিঃস্ব।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙলে গোয়াল ঘরে আগুন দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর