বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মর*দেহ উদ্ধার

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের পেছনে রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মাইলপোস্ট এলাকার পুরি-সিঙ্গারা বিক্রেতা মফিজুর রহমান বলেন, রাতের দিকে তার দোকানের পেছনে মাঝ বয়সি অজ্ঞাত এক নারী রেললাইনে হাঁটছিলেন। এ সময় খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাতে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘রাজঘাট মাইলপোস্ট এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত নারীর মরদেহ রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। যেহেতু রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে, তাই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে যশোর রেল পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর