শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির প্রশিক্ষণ উদ্বোধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) ২০২৫ এর চতুর্থ ধাপের উদ্বোধন হয়েছে।

রোববার (১৮ মে) সকালে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা উদয়ন একাডেমীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভেড়ামারা উদয়ন একাডেমীর প্রধান শিক্ষক ও পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়তুল হক।

এসময় ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেতা মো. মহসিন আলী, দলনেত্রী মোছা. রত্না খাতুন, মন্ডতোষ ইউনিয়ন দলনেতা সবুজ হোসেন, ওয়ার্ড দলনেতা আছাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশিক্ষণে ৩৭ জন পুরুষ ও ২৭ জন মহিলা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক নিখিল চন্দ্র বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল সদস্য-সদস্যরা উল্লিখিত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর