বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

পেশাগত অনৈক্য থাকলে সফলতা অর্জ ন করা যায় না – ঝালকাঠিতে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

ঝালকাঠিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপসংবাদিকতা প্রতিরোধ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) দুপুরে ঝালকাঠি সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
তিনি বলেন, পেশাগত অনৈক্য থাকলে সফলতা অর্জ ন করা যায় না। সাংবাদিকদের মূল কাজ হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যারা এই পেশায় সঙ্গে রয়েছেন তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গায় থেকে কাজ করতে হবে। একজন সাংবাদিকের যে অনেক ডিগ্রি থাকতে হবে তা না, সাংবাদিকদের জানতে হবে, পড়তে হবে। জানতে হলে এখন গুগলে গিয়েও পড়া যায়। আমরা সাংবাদিকতা সুরক্ষা আইন করার চেষ্টা করছি। এটা মনে করছি দ্রুত হয়ে যাবে। আইনজীবীদের মতো সাংবাদিকদের সনদের আওতায় আনা হবে। এ নিয়েও কাজ চলছে। তিনি অপসংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর জোর দেন এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর প্রয়োগ ও তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি মেনে সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরেন।
 কর্মশালার স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার  লেলিন বালা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম ( যুগ্ম সচিব), ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
প্রশিক্ষণ কর্মশালার শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর