বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

গোলাপগঞ্জ সদর যুব ও ছাত্র জমিয়তের কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা অনুষ্ঠিত

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুব ও ছাত্র জমিয়তের সাংগঠনিক কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা শুক্রবার  (১৬ মে ২০২৫) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা যুব জমিয়ত ইউনিয়ন সভাপতি হাফিজ মারুফ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ রাসেল, ইউনিয়ন ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রোম্মান আহমেদ এর যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক. মাওলানা এইচ এম আব্বাস আল মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহ প্রচার সম্পাদক হা. মুফতি রুহুল কুদ্দুস।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত উপজেলা সহসভাপতি আবু ছালেহ উসমান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ খুবাইব বিন জামিল।
এছাড়াও বক্তব্য রাখেন যুব জমিয়ত ইউনিয়ন সহ সাধারন সম্পাদক মাওলানা মুফতি আফজল হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ শামসুল করিম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।
সভার শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর