সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতারক জামাইয়ের সন্ধান পেতে শাশুড়ির পুরস্কার ঘোষনা

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে এক প্রতারক মেয়ে জামাইয়ের সন্ধান পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেছেন শাশুড়ি আনোয়ারা বেগম। প্রতারক ওই জামাইয়ের নাম সিয়াম হোসেন (২৪)। সিয়াম পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে।
শুক্রবার উপজেলার জোনাইল বাজারে  জনসম্মুখে শাশুড়ি আয়োয়ারা বেগম ওই ঘোষনা দেন। আনোয়ারা জোনাইল বাজারের জাহাঙ্গীর আলমের স্ত্রী। এর আগে আনোয়ারার মেয়ে আলো খাতুন (২২) বড়াইগ্রাম থানায় সিয়াম হোসেনের নামে লিখিত অভিযোগ করেছেন।
আনোয়ারা বেগম বলেন, চার বছর আগে আমার মেয়ে আলো খাতুনের (২২) সাথে দোলন গ্রামের কিরন আলীর ছেলে সিয়াম হোসেনের পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের সিনথিয়া খাতুন (০১) নামের কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ে ও জামাই আমার বাড়িতেই বসবাস করে। সিয়াম জোনাইল বাজারের আহসানের জুয়েলারী দোকানে কাজ করত। গত রমজান মাসে জুয়েলারীর দোকান থেকে ৬০ ভরি রুপা নিয়ে পালিয়ে যায়। এসময় বাজারের একটি মেয়েকেও সাথে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সিয়ামের মা তার ছেলেকে গুম করা হয়েছে মর্মে  আমার (আনোয়ারা) ও জুয়েলারী দোকান মালিক আহসানের নামে থানায় অভিযোগ করেছেন।
তিনি আরও বলেন, আমরা গরীব মানুষ। নাতনী ও মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপর করছি। নাতনী বাবার জন্য কান্নাকাটি করে। জুয়েলারী দোকান মালিক চাপ রুপা ফেরৎ চেয়ে চাপ সৃষ্টি করছে। আবার তার মা অভিযোগ করছেন। আমরা অনেক জায়গায় খুঁজাখুঁজি করেছি। তাই যদি কেউ আমার এই জামাইয়ের সন্ধান দিতে পারে তাকে ১০ হাজার টাকা পুরুস্কার দেওয়া হবে।
সিয়ামের মা রওশনা বেগম বলেন, আমার ছেলেকে গুম করে এখন নাটক করছেন বিয়ান (আনোয়ারা)। দ্রæত আমার ছেলের সন্ধান দিতে হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর