বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

মানিকগঞ্জ জেলা প্রশাসক দৌলতপুর  উপজেলা পরিদর্শন করলেন

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মনোয়ার হোসেন মোল্লা,দৌলতপুর  উপজেলা পরিষদ ও দৌলতপুর  থানা পরিদর্শন করেছেন।
 মঙ্গলবার সকাল (১১) টা  মানিকগঞ্জ  জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা  দৌলতপুর  উপজেলা নির্বাহি অফিসে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেনসহ, উপজেলার কর্মকর্তারা ফুল দিয়ে  স্বাগত জানান।
এসময় জেলা প্রশাসক ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ সকল কর্মকর্তার সাথে কথা বলেন।
দৌলতপুর থানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক। পরিদর্শন কালে থানার মালখানা, হাজতখানা, অস্ত্রাগার সহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সাথে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে বেগবান রাখতে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর আল মামুনকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।
দুপুুরে উপজেলা কৃষি অফিস চত্বরে  উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার চাষীদের মাঝে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক।
এ সময় আরও উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর আল মামুন, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন, যুব উন্নয়ন কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, সহকারী  কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহাসিনউল  হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর