শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন, রাত ২টার দিকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনার পর আমরা থানায় খবর দিয়েছি।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: মোজাম্মেল হক মোজাম বলেন, আমাদের অষ্টমনিষা একটি শান্তি প্রিয় এলাকা। এখানে এ ধরনের কার্যকলাপ মোটেও কাম্য নয়। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর