বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

নাগরপুরে বালু মহলে যৌথ অভিযানে ১০টি ব্যাটারিসহ আটক ১

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর নামক স্থানে বালু মহলে যৌথ  অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে বারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে  ভেকু ও ট্রাকের ১০টি ব্যাটারি জব্দসহ এক যুবককে আটক করা হয়েছে। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মো: হৃদয় মিয়া। ওই যুবককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, রোববার দিবাগত রাত সারে ১২ টার দিকে নাগরপুর উপজেলার কেদারপুর নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১টি এক্সকেভেটরসহ ট্রাকের ১০টি ব্যাটারি জব্দ করা হয় এবং একজন কে আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী অফিসের স্টাফবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর